সুমন,স্টাফ রিপোর্টারঃ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের চেনা অরণ্য সুন্দরবনে ফিরছে সেই বাঘিনী।
শনিবার(১১ জুলাই) সকালে বনবিভাগ এ তথ্য নিশ্চিত করে জানান, মোংলার শরকির খাল নামক এলাকায় শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে গুরুতর জখম হওয়া বাঘিনীটি দীর্ঘ প্রায় ছয় মাসের সফল চিকিৎসা ও নিবিড় পরিচর্যায় এখন সম্পূর্ণ সুস্থ ও সহ্মমতা ফিরে পেয়েছে। আজ রবিবার (১২ জুলাই) তাকে আবার সুন্দরবনের মুক্ত প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
বনের নতুন পরিবেশে বাঘিনীটির নিরাপত্তা ও সার্বক্ষণিক নজরদারি (Monitoring) নিশ্চিত করতে বন অধিদপ্তর ইতিমধ্যেই তার বিচরণ ক্ষেত্রের ২০টি পয়েন্টে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ক্যামেরা ট্র্যাপ (Camera Trap) স্থাপন করেছে। বাংলাদেশের ইতিহাসে বন্যপ্রাণী সংরক্ষণের এই ঐতিহাসিক ও গৌরবময় অধ্যায়ের প্রথম দিনের কিছু বিশেষ আলোকচিত্র তুলে ধরা ধরেন তারা। সুন্দরবনের বুকে আবার প্রতিধ্বনিত হোক তার চিরচেনা গর্জন; নিরাপদ হোক অরণ্যের এই রানির স্বাধীন পথচলা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com