দুদিন ধরে রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে আটকে থাকা সব পর্যটক নিরাপদে ফিরে গেছেন। তবে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় সাজেকে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে সেনাবাহিনীর নিরাপত্তা বহরে করে পর্যটকরা সাজেক ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির নেতারা।
সমিতির সভাপতি সুর্পণ দেব বর্মণ বলেন, পানিতে তলিয়ে যাওয়া সড়ক থেকে পানি সরে যাওয়ায় আটকে পড়া পর্যটকদের ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়। প্রায় ৫০০ পর্যটকের মধ্যে বৃহস্পতিবার ১৫০ জন সাজেক ছাড়েন। বাকি সবাই শুক্রবার সকালে নিরাপদে নেমে যান। বর্তমানে সাজেকে কোনো পর্যটক অবস্থান করছেন না।
এর আগে, পর্যটকদের ঝুঁকির বিষয়টি বিবেচনায় গত মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com