কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলা কারাগারে আরিফুল ইসলাম (২৮) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কারাগার থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ বিষয়ে কারাগারের জেল সুপার শরিফুল আলম জানিয়েছে, আরিফুল কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা কারাগারের হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় দেয়ার পরও অবস্থার অবনতি হলে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আরিফুলের মৃত্যুর খবর তার পরিবারের লোকজনের কাছে জানানো হয়েছে বলেও জানান তিনি ।
আরিফুল কুষ্টিয়ার খোকসা থানার একটি ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৯ সালে রায় ঘোষণার পর থেকে তিনি কারাগারে ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com