ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ১ম বারের মতো দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।
আজ সোমবার (৬জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ঘোড়াঘাট দিনাজপুর এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার এটিএম রকিবজ্জামানের সঞ্চলনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার লিপিকা রানী বসুনীয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা মৎস্য অফিসার রিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, সুধীজন ও ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিআরডিবি সুফল ভোগী সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পূর্বে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com