বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শে আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার জন্য অনুরোধ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে গতকাল মঙ্গলবার (৩০ জুন) তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তাকে হাসপাতালে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে শায়রুল কবির খান ছিলেন। শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।
শায়রুল কবির খান বলেন, চিকিৎসকদের পক্ষ থেকে আপাতত নজরুল ইসলাম খানকে দেখার জন্য হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com