আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : নিরাপদ ও টেকসই কৃষিব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে খুলনায় নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাহালুল আলম সভাপতি, জাহিদুর রহমান সাধারণ সম্পাদক এবং মুসলিমা খাতুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৭ জুন শনিবার বিকালে খুলনা নগরীর খানজাহান আলী রোডে ‘ইন্সপায়াার কনসালটেন্সি বাংলাদেশ’ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাহালুল আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন ‘লোকজ’-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার।
সভার শুরুতে সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি নিরাপদ কৃষি আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত নেতারা বলেন, মাঠপর্যায়ে কৃষকদের সুরক্ষা নিশ্চিত করা, নিরাপদ খাদ্য উৎপাদন ব্যবস্থার প্রসার এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। সভায় উপস্থিত সদস্যরা নতুন কমিটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং সম্মিলিতভাবে নিরাপদ কৃষি আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com