মাদক ও সন্ত্রাস এর বিরুদ্ধে তেজগাঁও থানা বি এন পি পরিবারের পক্ষ থেকে র্যালী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় র্যালীটি তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ এর সম্মুখ হতে নাখালপাড়া হয়ে নাবিস্কো মোড় এ গিয়ে শেষ হয়। উক্ত মাদক বিরোধী মিছিল এর নেত্রীত্ব দেন ঢাকা মহানগর উত্তর বি এন পি এর সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব।
মিছিল শেষ এ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বি এন পি এর সাবেক সদস্য ও তেজগাঁও থানা বি এন পির সাবেক আহবায়ক মোহাম্মদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন আবু সুফিয়ান দুলাল, মুজাহিদুর রহমান, রইছ উদ্দিন, সাফিজুর রহমান, আবদুল বাসেদ , আবু বকর সিদ্দিক, গোলাম হোসেন মানিক,তরিকুল ইসলাম বাহালুল , সালামত খান সজিব, , খাইরুল ইসলাম সেলিম,জালাল আহমেদ , মশিউর রহমান সোহান , জুয়েল খান ,আখতার হোসেন, মাহবুবুল আলম রাজন, কামাল মাহমুদপ্রমুখ।
উক্ত সমাবেশে সাইফুল আলম নীরব বলেন- মাদক একটি সামাজিক ব্যাধি ,আমরা সকলে মাদক কে না বলি ,এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। এছাড়া আরও বলেন আসুন এই দেশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেত্রীত্ত্ব বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com