আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, শিশুদের অপুষ্টি ও ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত বিভিন্ন রোগ প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকল বিভাগ, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় ক্যাম্পেইন বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি, টিকাদান কেন্দ্রের ব্যবস্থাপনা, শিশুদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। টিকা ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সি শিশুদের ১৭২০ জন ও ১২-৬৯ মাস শিশু দের ১৩ হাজার ৫০ জন কে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ফুলবাড়ীতে মোট ক্যাম্পের সংখ্যা ১৬৮টি। আগামী ২৮ জন্য রবিবার সফল করার লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেছেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হক বান্না, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান, এপিআই মোঃ খবির উদ্দিন। এছাড়ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভাটির সঞ্চলনায় ছিলেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কম্পেক্স এর ডেন্টাল সার্জেন মোঃ সাজেদুর রহমান।
সভা শেষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করার লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com