কুষ্টিয়া প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৪ টার দিকে কুষ্টিয়া দিশা টাওয়ারে জেলা জিয়া স্মৃতি পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।
উদ্বোধক ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল লতিফ।
এতে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি খোন্দকার আব্দুল মজিদ ও সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ পাঠক এবং সাধারণ মানুষ অংশ নেন।
এসময় বক্তারা জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, স্বাধীনতা যুদ্ধের ভূমিকা এবং দেশের উন্নয়নে অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উন্নয়নে জিয়াউর রহমানের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্ম তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারা।
অনুষ্ঠানে বিভিন্ন লেখকের লেখা, জিয়াউর রহমানের জীবন, কর্ম এবং স্বাধীনতা যুদ্ধ নিয়ে রচিত বই প্রদর্শন করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com