সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলার জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। বুধবার( ২৪ জুন) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, আজ বুধবার(২৪ জুন)সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার জয়মনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
মেডিক্যাল ক্যাম্পেইন এ ২২১ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com