কুদ্দুস আলী খান, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ রবিবার সকাল ১১ টায় বাংলাহিলি বাজার খাদ্য গোডাউন মোড়ে থেকে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন বের করেন, শোডানটি হিলির বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন সহ অনেকে।
শোডাউন শেষে নেতাকর্মীরা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যকর্ম এই দেশের মাটিতে হতে দেওয়া যাবেনা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com