ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গৌতম কুমার বিশ্বাস, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল হক এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার (২২ জুন) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকার সুন্দরপুর ইউনিয়নের বাগচর, রামকৃষ্ণপুর গ্রামে এসআই (নিঃ) মোঃ ফয়সাল হাসান এর নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মমিন মোড় সংলগ্ন একটি আম বাগানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার সাথে জড়িত সন্দেহে মোঃ শরীফুল ইসলাম ওরফে বাবু (২৮) কে গ্রেফতার করে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙ্গা এলাকার বাসিন্দা। পরবর্তীতে তার নিকট থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com