ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমানে মাদকদ্রব্য আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
গত ২১ জুন আনুমানিক ১৯:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আলীনগর বিওপি দলের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার- ২০১৬/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদী মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা- ৩৬ কেজি আটক করতে সক্ষম হয়। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্যসমূহ পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও গত ২১ জুন আনুমানিক ১৫:৪০ ঘটিকায় শ্যামনগর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০২১/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আখাউড়া উপজেলার কল্যাণপুর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মদ - ২১ বোতল আটক করে। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্যসমূহ পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরেক অভিযান সিংগারবিল বিওপির একটি টহলদল গত ২১ জুন ২০২৬ তারিখ আনুমানিক ১৮৫০ ঘটিকায় দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার- ২০১৬/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার নোয়াবাদী মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় গাঁজা- ১২ কেজি এবং ইস্কফ-১১২ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্যসমূহ পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপর অভিযান সিংগারবিল বিওপির অপর একটি টহলদল সোমবার (২২ জুন) আনুমানিক ১২:৩০ ঘটিকায় সীমান্ত পিলার-২০১৭/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নলগড়িয়া মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা-১২ কেজি আটক করতে সক্ষম হয়। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্যসমূহ পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) গত রাতে সর্বমোট ৬০ কেজি গাঁজা, ১১২ বোতল ইস্কফ এবং ২১ বোতল মদ আটক করতে সক্ষম হয়।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য জব্দ করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com