আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :খুলনার ফুলতলা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা ২১ জুন রবিবার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগার লবী বলেছেন, “নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, আমি সবার এমপি। দল-মতের ঊর্ধ্বে থেকে সবার আগে বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে।”
তিনি মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দলীয় পরিচয় বা তদবিরের কারণে কেউ রেহাই পাবে না। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
ফুলতলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচি রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া প্রতিরোধ, জননিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com