সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সোহেল হোসাইন ওরফে বডি সোহেল (৩৬) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রবিবার (২১ জুন) দুপুরে র্যাব জানায়, শনিবার সন্ধ্যায় ফকিরহাট উপজেলার নোয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২০ মার্চ পূর্ব শত্রুতার জেরে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা মেহেরুন্নেসা চিতলমারী থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।#
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com