মোঃসুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) মহাদেবপুর থানায় আয়োজিত এ সভায় পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন,আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ফজলুল হুদা বাবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ শাহাজান পিপিএম (বার)।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ ও পুলিশের মধ্যে আস্থা ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
বক্তারা বলেন, নতুন ভবনের উদ্বোধনের মাধ্যমে মহাদেবপুর থানার সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ জনগণ দ্রুত ও সহজে পুলিশি সেবা গ্রহণ করতে পারবে। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com