আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার রূপসা থানা এলাকায় পুলিশ বিদেশী অস্ত্রসহ ১ জনকে আটক করেছে। এ ব্যাপারে রূপসা থানায় দায়ের হওয়া মামলার এজাহার সূত্রে জানা যায়, রূপসা থানার এস আই মশিউর রহমান ১৯ জুন শুক্রবার রাত ১০ টার দিকে বিশেষ অভিযান ডিউটিরত ছিলেন।
উক্ত সময়ে এস আই মশিউর রহমান গোপন সূত্রে জানতে পারে এক ব্যক্তি অস্ত্র সহ জয়পুর এলাকায় অবস্থান করেছে। উক্ত গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় টিম এ এস আই সোহেল রানা, পুলিশ সদস্য মারুফ হোসেন, মেহেদী হাসান, মোমিন শেখ, জিয়াউলসহ এস আই মশিউর রহমান ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহায়তায় অস্ত্রসহ ১ জনকে আটক করে পুলিশ। জানা যায় জয়পুর এলাকার জনৈক রফিকুল ইসলামের বাড়ির উত্তর দক্ষিণ মুখি ইটের ওয়ালকৃত চৌচালা টিনের ঘরের সামনে হতে অস্ত্রসহ সুলতান মাহমুদ বাপ্পা(৩৬) কে আটক করে।
আটককৃত ব্যক্তি গোপালগঞ্জ জেলা ও থানার বেতগ্রামের শেখ হাফিজুর রহমানের পূত্র। আটককৃত কোমরের পিছনে গোজা অবস্থায় একটি খালি ম্যাগজিনসহ বিদেশী বাটযুক্ত ৭.৬৫ পিস্তল জব্দ করেছে থানা পুলিশ। জানা যায়, এ ব্যাপারে রূপসা থানায় এস আই মশিউর রহমান বাদী হয়ে ১৮৭৮ সনের অস্ত্র আইনে ১৯(এ) ধারায় অস্ত্রসহ আটক সুলতান মাহমুদ বাপ্পাকে আসামী করে একটি মামালা রুজু করেছে। রূপসা থানার মামলা নং- ১১, তারিখ- ২০/৬/২০২৬ইং। এ রিপোর্ট লেখা পর্যন্ত, অস্ত্রসহ আটককৃত সুলতান মাহমুদকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছিলো।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com