কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০০৮-৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবুল বাশারকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মো. সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দীন অন্তর, সাগর আহমেদ, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশ্রাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মো. সাইদুল ইসালম শাওন।
নবগঠিত কমিটি নিয়ে সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, 'আলহামদুলিল্লাহ প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে এবং আমার নেতা কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com