ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০১ টি ইউনিয়নে খেলার মাঠ স্থাপনের আবেদন গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উল্লেখ্য, গত ১৩/০৪/২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার ইউনিয়নগুলোতে খেলার মাঠ স্থাপনের আবেদন করেন বিএনপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া- ৪ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া।
কবীর আহমেদ ভূঁইয়া বলেন, এ যেন স্বপ্নজয়ের আনন্দ! আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী এর সুফল পেতে শুরু করবে, ইনশাআল্লাহ। বিশেষ করে ১০১টি খেলার মাঠের সফল বাস্তবায়ন আমাদের জেলার ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া খেলাধুলায় একদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাআল্লাহ। আসুন, সকল মতভেদ ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। একসঙ্গে কাজ করে এগিয়ে নিয়ে যাই আমাদের প্রিয় ব্রাহ্মণবাড়িয়াকে। জেলার ৩৬ লক্ষ মানুষের জীবনমান উন্নয়ন, নতুন প্রজন্মের বিকাশ এবং সামগ্রিক অগ্রগতির জন্য নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখি।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হোক—একটি সমৃদ্ধ, আধুনিক, স্মার্ট ও উন্নত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা, যেখানে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্র সমানভাবে বিকশিত হবে। ঐক্য, উন্নয়ন ও ক্রীড়াচর্চার শক্তিতেই গড়ে উঠবে আগামী দিনের গর্বিত ব্রাহ্মণবাড়িয়া।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com