ঢাকা-১২ আসনের টি আর প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা উন্নয়ন কমিটির সমন্বয়ক মো. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় গতকাল ১৩ জুন রাত ৭.৩০টায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হেমায়েত হোসেন, ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, এডভোকেট জিল্লুর রহমান প্রমুখ।
সভায় ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের পক্ষ থেকে ২৩ টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com