সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে জোনাব বাহিনীর তিন ডাকাতকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করেছে কোস্ট গার্ড। বুধবার( ১০ জুন) বিকাল ৫টায় কোস্ট গার্ড পশ্চিম জোন'র (মোংলা) কর্মকর্তা লেঃ খালিদ সাইফুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা সুন্দরবনের কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত জোনাব বাহিনীর তিন জনকে আটক করে। আটককৃত ডাকাতদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১ টায় সুন্দরবনের হরিণটানা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
আটককৃত আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬) ডাকতরা সকলেই শ্যামনগরের বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ জোনাব বাহিনীর সাথে সুন্দরবনে ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com