ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ ৬ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার (৯ জুন) সরাইল থানা পুলিশের অভিযানে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে সরাইল সদর ইউনিয়ন যুবলীগ কর্মী জাহাঙ্গীর (৪০) রয়েছেন। তিনি সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত ৩ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিগণ হলেন - জাহাঙ্গীর (৪০), পিতা- জয়নাল মিয়া,পশ্চিম কুট্টাপাড়া, রাজিব (৩০), পিতা - আওয়াল মিয়া, কালিকচ্ছ (নাথপাড়া), মোঃ আকরাম মিয়া (২৪), পিতা - মহরম আলী, সৈয়দটুলা, মোঃ মনির হোসেন, পিতা - মৃত আঃ রশিদ, শাহজাদাপুর, মোঃ জিদান (২২), পিতা - আলকাছ মিয়া, রানীদিয়া, নুরুল ইসলাম (২৫), পিতা - মৃত ফুল মিয়া, পানিশ্বর উভয় সরাইল ব্রাহ্মণবাড়িয়া।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) , আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com