মাহবুবুল আলম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামে বুধবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র তামিম হোসেন (১৪) লাশ উদ্ধার।
আজ (৪ জুন) বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় যমুনা নদীতে ডুবন্ত লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গতকাল নিখোঁজের খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় জেলেদের নৌকা ও জাল নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও খবর দেওয়া হয়। ওই দল বিকেল ৩টায় ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তামিমকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে আজকে আবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করলে দুপুর দেড়টার তাকে উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তামিম গাজীপুরের কোনাবাড়িতে গার্মেন্টস শ্রমিক বাবার সঙ্গে থেকে পড়াশোনা করত। তার নিখোঁজের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী, পুরুষ ও শিশু নদীপাড়ে ভিড় জমায়। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com