সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের ঐতিহাসিক সংলগ্ন দিঘিতে কুমিরের হামলায় নিহত ফাতেমা (৮) নামে শিশুর দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২ জুন) মাজারের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাজার সংলগ্ন গণকবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় মাজার কর্তৃপক্ষ, স্থানীয় মুসল্লি, এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাট এলাকায় গোসল করতে নামলে একটি কুমির ফাতেমাকে পানির নিচে টেনে নিয়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও মাজার কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মাজারের খাদেমরা শিশুটির মরদেহ উদ্ধার করেন।
খান জাহান আলী (রহ.) মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম জানান, জানাজা শেষে শিশুটিকে মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com