আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ঈদ-উল-আযহার আনন্দ ও শুভেচ্ছা শিশুদের সঙ্গে ভাগাভাগি করতে ৩১ মে রবিবার বিকালে সরকারি শিশু পরিবার (বালিকা), খুলনা পরিদর্শন করেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত।
পরিদর্শনকালে তিনি শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি শিশুদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেন।
জেলা প্রশাসক শিশুদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন। তিনি তাদের শিক্ষার প্রতি মনোযোগী হওয়া, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শিশুদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদ সৃষ্টি করে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে শিশুদের জন্য ঈদের উপহার হিসেবে কোরবানির মাংস সরকারি শিশু পরিবার (বালিকা) কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। এ উদ্যোগ শিশুদের ঈদের আনন্দকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে জেলা প্রশাসকের এ পরিদর্শন শিশুদের মাঝে আনন্দ ও অনুপ্রেরণার বার্তা পৌঁছে দিয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com