সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৩–০ গোলে হারল বাংলাদেশ। ভারতের হয়ে আজ গোল তিনটি করেছেন যথাক্রমে পিয়ারি, লিন্ডা ও মালাভিকা।
পুরো ম্যাচেই বাংলাদেশ খেলেছে ছন্নছাড়া ফুটবল। নিজেরা সুযোগ তো নিতেই পারেনি, উল্টো ভারতকে সুযোগ দিয়েছে বারবার। এর ফলই ভারতের বিপক্ষে বড় হার।
এই হারে গ্রুপ ‘বি’ তে থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তাই বাংলাদেশকে সেমিফাইনালেই মুখোমুখি হতে হবে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল নেপালের। সাফের গত ৭ আসরের মধ্যে ৬ বারই ফাইনাল খেলা নেপাল এবারও শিরোপার অন্যতম দাবিদার।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com