রনজিত কুমার পাল বাবু সিনিয়র রিপোর্টার- রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের চারশত বছরের সুপ্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী যশোমাধব মন্দির। যে মন্দির পরিচালনা কমিটির আয়োজনে প্রতিবছর বাংলাদেশের সর্ববৃহৎ রথ ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথোৎসব উদযাপিত হয়।
উক্ত মন্দিরের বাৎসরিক ৮২তম শ্রীনাম সংকীর্তন কমিটি কর্তৃক আয়োজিত জরুরি সভায় ৮২তম নামযজ্ঞ উৎসব কমিটির হিসাব উপস্থাপনান্তে উপস্থিত সকল সম্মানিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত ও হিসাবটি অনুমোদিত হয়েঁছে সেইসাথে শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন উৎসবের বর্তমান কমিটি ১৪৩৪ বঙ্গাব্দ সালের জন্য একবছরের মেয়াদে বহাল রাখা হয়েছে।
শুক্রবার ধামরাই কায়েতপাড়াস্হ ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের নাট মন্দির প্রাঙ্গণে ৮২তম শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন কমিটির সভাপতি শ্রী পুলক পালের সভাপতিত্বে ও কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পালের সঞ্চালনায় পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়।পবিত্র গীতা পাঠ করের শ্রী উজ্জ্বল গোস্বামী।
এরপর প্রারম্ভিক বক্তব্য রাখেন নামযজ্ঞ উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী রিপন গোস্বামী টোটন।
সম্পাদকের বক্তব্যের পর ৮২তম শ্রীনাম সংকীর্তন উৎসব -১৪৩৩ এর বিস্তারিত হিসাব উপস্থাপন করেন কমিটির কোষাধ্যক্ষ শ্রী অপু বনিক।
উক্ত হিসাবটি সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত ও হিসাবটি অনুমোদিত হয়। সেইসাথে সভায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে বর্তমান শ্রীনাম সংকীর্তন উৎসব কমিটি আগামী ১৪৩৪ বঙ্গাব্দ সালের জন্য বহাল রাখা সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য এবারের নামযজ্ঞ উৎসবে পাঁচ লক্ষাধিক টাকা উদ্বৃত্ত হয়।যা এযাবৎ কালের সর্বাধিক টাকা উদ্বৃত্তের রেকর্ড।
এরপর ৮২তম শ্রীনাম সংকীর্তন উৎসব সফল ভাবে সুসম্পন্ন করায় একটি ধন্যবাদ প্রস্তাব আনেন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুকান্ত বনিক।
উক্ত ধন্যবাদ প্রস্তাবটি সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা ও মন্দির কমিটির সহ-সভাপতিদ্বয় শ্রী অসিত গোস্বামী, শ্রী জগদীশ চন্দ্র সরকার, নামযজ্ঞ উৎসব কমিটির উপদেষ্টা ও মন্দির কমিটির সাধারন সম্পাদক শ্রী সুকান্ত বনিক, শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন উৎসব কমিটির সভাপতি শ্রী পুলক পাল, কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল,কমিটির সাধারণ সম্পাদক শ্রী রিপন গোস্বামী টোটন, দপ্তর সম্পাদক শ্রী নির্মল সরকার প্রমূখ।
শ্রীনাম সংকীর্তন উৎসব কমিটির পক্ষ থেকে শুভ অধিবাস ও চারদিনের সেবার আয়োজকদের প্রতিনিধিদের সর্বশ্রী জগদীশ চন্দ্র সরকার, শ্যামল রাজবংশী,মদন পাল, রবীন্দ্র ঘোষ,ভজন সূত্রধর মহোদয়দের ফুলের মালা পড়িয়ে সম্মানিত করা হয়।নামযজ্ঞ উৎসব কমিটির সাবেক সভাপতি শ্রী প্রাণ গোপাল পাল , সাধারণ সম্পাদকদ্বয় শ্রী অশোক কুমার পাল,শ্রী ভজন সূত্রধর ও কোষাধ্যক্ষদ্বয় শ্রী সমীর সরকার,শ্রী রতন পাল মহোদয়দের মূল মঞ্চে এনে সম্মানিত করা হয়।
পরিশেষে সভাপতি মহোদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং উপস্থিত সকলকে প্রসাদ গ্রহন করার আহবান করে সভার সমাপ্তি ঘোষণা করে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com