ইবি প্রতিনিধি : বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইবি শাখা ছাত্রদল।
শনিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ইউট্যাবের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ রশিদুজ্জামান, আইন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা কালো ব্যাজ ধারণ করেন এবং বেলা ১১টা ৪৫ মিনিটে প্রশাসন ভবনের সামনের চত্বর থেকে বের হওয়া র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে তারা ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ তোজাম্মেল হোসেন বলেন, ১৯৮১ সালে একদল ষড়যন্ত্রকারীরা শহীদ জিয়াউর রহমানের জাতীয়তাবাদ শক্তিকে বাংলাদেশ থেকে মুছে দিতে তাকে হত্যা করেছিলো। আমরা সেই সকল ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য বলতে চাই জীবিত জিয়ার থেকে শহীদ জিয়া বহুগুণে শক্তিশালী। বাংলাদেশে শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শ বারবার লালিত হয়ে ক্ষমতায় এসেছে। দেশে যখনই সংকট হয়েছে, লুটেরা গ্রাস করেছে তখনই জনগণ শহীদ জিয়ার দলকে ক্ষমতায় এনেছে। ভঙ্গুর দেশ থেকে তুলে এনেছে শহীদ জিয়ার দল। আজকে আমরা শহীদ জিয়া সহ আপসহীন নেত্রী বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করছি।’
এর আগে শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পেশ ইমাম আশরাফ উদ্দীন খানের পরিচালনায় পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়। একই দিন বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে ইউট্যাব সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জাতীয়তাবাদী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com