আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে কোরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) খুলনা প্রেসক্লাবস্থ এমইউজে কার্যালয়ে বাদ আছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, স্বাধীনতা-পরবর্তী দেশ পুনর্গঠন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, এমইউজের কোষাধ্যক্ষ এএইচএম শামিমুজ্জামান, নির্বাহী সদস্য ও দৈনিক খুলনা অঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, দৈনিক জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সর্দার আবু তাহের এবং খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল।
এছাড়াও অনুষ্ঠানে এমইউজের সদস্য রকিবুল ইসলাম মতি, খায়রুল আলম সবুজ, রাজু আহমেদ, নুরুল আমিন নুর, মাসুদ আল হাসান, সাংবাদিক শামীম আশরাফ শেলী, দেবব্রত রায়, বাপ্পি খান, সোহেল রানা, জুয়েলসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ( এমইউজে) , খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য জানানো হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com