ঢাকা, ৩০ মে: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ শংকর চন্দ্র দাস এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। মন্ত্রী পরলোক গত চিকিৎসকের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডাঃ শংকর চন্দ্র দাস গতকাল ২৯ শে মে (শুক্রবার) রাত ১১:০০ টার দিকে পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।
মৃত্যুকালে ডাঃ শংকর চন্দ্র দাস এর বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
আজ ৩০ মে সকালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলাস্থ নিজ বাসভবনে তাঁর অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com