মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল ব্রিজ নির্মাণকাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আনন্দ টিভির ঘিওর উপজেলা প্রতিনিধি ওবায়দুর রহমান।
২৬ মে ( মঙ্গলবার) সন্ধ্যা ৬ টার দিকে দৌলতপুর উপজেলার উলাইল এলাকায় এই ঘটনা ঘটেছে ।
অভিযোগ সূত্রে জানা গেছে, উলাইল ব্রিজ নির্মাণকাজে অনিয়মের তথ্য ও ভিডিও সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ঠিকাদার সোহেল ও তার সহযোগীরা সাংবাদিক ওবায়দুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর ও ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ ওঠে।
ঘটনার পর বিষয়টি দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেনের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এছাড়া দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকারকে বিষয়টি অবহিত করা হলে তিনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com