মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকা কয়েকজন স্কুলছাত্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন জেলা ছাত্রদলের সদস্য সচিব তাইজুল ইসলাম তাজ। তাঁর এমন মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা যায়, রবিবার (২৪ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বেলঘড়িয়া পিড়ারের মোড় এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়।এতে দুইটি মোটরসাইকেলে থাকা ৩ জন ছাত্র গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়ে থাকে। দুর্ঘটনার পর উপস্থিত সাধারণ মানুষ আহতদের ঘিরে থাকলেও তাৎক্ষণিকভাবে কেউ তাদের হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিচ্ছিলেন না।
এসময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার পথে বিষয়টি দেখতে পান নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাইজুল ইসলাম তাজ। পরে তিনি স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
পরবর্তীতে আহতদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে উপস্থিত হন নওগাঁ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এ.টি.এম ফিরোজ দিলু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের নওগাঁ শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সুইট হোসেন সহ আহত ছাত্রদের সার্বিক খোঁজখবর নেন। চিকিৎসাধীন অবস্থায় আহত এক স্কুলছাত্র শামিন নিহত খবর জানতে পেরে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কিছু সময় আহতরা রাস্তায় পড়ে থাকলেও তাইজুল ইসলাম তাজ দ্রুত মানবিক উদ্যোগ নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এতে আহতরা দ্রুত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পান।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব তাইজুল ইসলাম তাজ বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যেকোনো বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
এ ঘটনায় স্থানীয়রা তাজের মানবিক ভূমিকার প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com