মতিন রহমান, মাগুরা: মাগুরায় ব্র্যাকের পক্ষ থেকে ২৫ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ষ্টেভিয়ার চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২০মে ) বিকালে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের রুপাটি গ্রামে ব্র্যাকের সদস্য কবির মোল্যার বাড়িতে এই চারা বিতরণ করা হয়।
ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) মাগুরা-১ অঞ্চলের আয়োজনে ব্র্যাকের সদস্য ছাড়াও ২৫ জনের মাঝে বিনামূল্যে এই চারা বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার মো.মাসুদ রানা। এছাড়াও ব্র্যাক অফিসার-বি.ডি.সি বেগম রোকেয়া, আর.এম প্রদীপ কুমার লস্কর, এ.এম মো. তানভীর হোসেন, ডিএসএস জান্নাতুল ফেরদৌস, ই.ও প্রকাশ সরকার, ই.ও সোহেল রানা, বি.এম সুখদেব কুমার মন্ডল, এ.বি.এম মো.তারেক আনম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
চারা বিতরণকালে কর্মকর্তারা জানান, ষ্টেভিয়ার গাছের পাতা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। ষ্টেভিয়ার পাতা খেতে চিনির মত মিষ্টি। ষ্টেভিয়ার পাতা চিনি জাতীয় খাবারে বিকল্প হিসেবে খাওয়া যায়, যেমন চায়ে সঙ্গে চিনির বদলে এই পাতা বা গুড়াপাতা সরাসরি মিশ্রণ করে পান করা যায়। এই চারা এলাকার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে যাতে করে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে কৃষকরা চাষ করতে পারে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com