রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিশেষ সেবা বুথ স্থাপনের মধ্য দিয়ে ভূমিসেবা মেলা ও সেবা সপ্তাহ ২০২৬ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে-২০৩৬) দুপুর বারোটার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এই সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি।
ভূমি সেবা সপ্তাহের অনুষ্ঠান উপলক্ষে ধামরাই উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি।
এ'সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, সার্ভেয়ার মো: মাসুদ রানা,উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সামছুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় সেবা গ্রহীতাদের অভিযোগ ও পরামর্শ গ্রহনে উন্মুক্ত আলোচনা হয়। আলোচনা শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com