আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা সিটি করপোরেশনের ( কেসিসি'র) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, "নারী উদ্যোক্তাদের জন্য পৃথক ‘বিজনেস এরিয়া’ গড়ে তুলতে জায়গা সন্ধান করা হচ্ছে। "
পণ্য বিপণন কিংবা মেলা আয়োজনে বিদ্যমান প্রতিকূলতা কাটিয়ে নিজস্ব মার্কেটে মেয়েদের ব্যবসা করার সুযোগ সৃষ্টি করতে চিন্তা করছেন কেসিসি প্রশাসক ।
১৮ মে সোমবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত "নন-ইকোনোমিক লস এন্ড ড্যামেজ স্পেশাল ইনিশিয়েটিভ" প্রকল্পের আওতায় বিভিন্ন বিষয় সফল প্রশিক্ষণার্থীদের (নারী ও কিশোরী) মাঝে চেক বিতরণের অনুষ্ঠানে এ তথ্য জানান কেসিসির প্রশাসক। উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস)-এর লস এন্ড ড্যামেজ স্পেশাল ইনিসিয়েটিভ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
”লস এন্ড ড্যামেজ স্পেশাল ইনিশিয়েটিভ" প্রকল্পটির আওতায় জেজেএস খুলনা সিটি কর্পোরেশনের ২১, ২২, ও ৩১ নং এবং বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জলবায়ু পরিবর্তনজনিত কারণে স্থানচ্যুত হয়ে আসা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা বৃদ্ধি ও স্থানীয় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন করছে।
প্রকল্পের মূল লক্ষ্য হলো জলবায়ু -প্রভাবিত মানুষের অ-অর্থনৈতিক ক্ষতি (NELD) মোকাবিলায় একটি সহায়তা ব্যবস্থা ও নীতিগত কাঠামো প্রতিষ্ঠায় অবদান রাখবে৷
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com