রাজধানী ঢাকায় গতকালের অস্বস্তিকর গরমের পর আজ রোববার ভোরে আকাশ নামে ভারী বৃষ্টি। সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে টানা ভারী বৃষ্টির পরিমাণ ছিল ৩৩ মিলিমিটার। ঘণ্টাখানেক বিরতির পর সকাল সাড়ে ৭টায় আবারও নামে ভারী বৃষ্টি। এতে রাজধানীবাসীর বিড়ম্বনার মাত্রা আরও বেড়ে যায়। অলিগতিতে দেখা দেয় জলাবদ্ধতা।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।
এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com