এইচএম সাইফুল্লাহ্, স্টাফ্ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলা উপজেলার গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্মাণ কাজের উদ্বোধন করেন।
জানা যায়, গফরগাঁও উপজেলা উপজেলার নূহা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ১ কোটি ২ লাখ টাকা ব্যয়ে দ্বি-তলা ভবনের একতলা পর্যন্ত নির্মাণ কাজের বরাদ্দ পেয়েছে।
উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপনের পূর্বে প্রতিমন্ত্রী নান্দাইল হেডকোয়ার্টার থেকে বাকচান্দা জিসি সড়কের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সহ নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উক্ত অনুষ্ঠানে নান্দাইলের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com