ঢাকা বিশ্ববিদ্যালয়ে “প্রবীণ কল্যাণে স্থানীয় ও জাতীয় উদ্যোগ: আমাদের করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ জাতীয় সেমিনার এবং আন্তর্জাতিক নার্সেস ডে উদযাপিত হয়েছে।
প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণ, অধিকার সুরক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এ সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম রব্বানী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বিজিএ মহাসচিব অধ্যাপক ড. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মজুমদার এবং নাজমুল করিম দুলাল।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ জেরন্টোলজিক্যাল এসোসিয়েশন (বিজিএ) এর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূঞা। এছাড়াও বক্তব্য প্রদান করেন মনির উদ্দিন মনি, ড. প্রদীপ কুমার সাহা এবং ড. দিলীপ কুমার সাহা প্রমুখ।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাহাবুবা আফরিন টাটা। তিনি তার উপস্থাপনায় বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং তাদের জন্য কার্যকর নীতি ও সেবাব্যবস্থা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জেরনটলজিক্যাল অ্যাসোসিয়েশন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শফিউল আজম শাকিল।
বক্তারা তাদের বক্তব্যে প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, মানসিক সহায়তা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রবীণবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com