ইয়ামিন হোসেন, ভোলাঃ ভোলায় সড়ক দূর্ঘটনায় আহত হয়ে অবশেষে মৃত্যুবরণ করলেন সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আবু বকর সিদ্দিক মাষ্টার।
বৃহস্পতিবার সকালে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে স্ত্রী- তিন ছেলে, এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শুক্রবার সকাল ৯টায় ইলিশা ব্যারিস্টার কাচারী সংলগ্ম জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফণ করা হয়েছে।
জানাজা নামাজে দলমত সকল শ্রেণী-পেশার মানুষের ঢল নেমেছে। শেষবারের মত বিদায় দিতে দূরদূরান্ত থেকে মরহুমের শিক্ষার্থী-সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ছুটে এসেছেন৷
জানাজা নামাজে মরহুমের পরিবারের পক্ষে স্মৃতিচারণ করতে গিয়ে লেফট্যানেন্ট কর্নেল মেহেদী হাসান মিঠু বলেন, আমার বাবা সমাজের মানুষের কল্যাণে সব সময় কাজ করেছে, আপনারা দোয়া করবেন আমরা যেন বাবার দেখানো পথে ও বাবার আর্দশে চলতে পারি।
এ সময় বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে যান তিনি।
মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, তিনি একজন শিক্ষক ছিলেন না শুধু, তিনি ছিলেন সমাজের মানুষের অভিভাবক। ছোট-বড় সবার প্রিয় মানুষ হিসেবে নিজে কে গড়ে তুলেছেন আলহাজ্ব আবু বকর সিদ্দিক মাষ্টার।
উল্লেখ্য : মঙ্গলবার (১২মে) বিকেলে ইলিশা মডেল কলেজ সংলগ্ম দূর্ঘটনায় গুরুত্বর আহত হয় আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com