আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : “আমার পুলিশ, আমার দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে আজ ১০ মে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও প্যারেডের আয়োজন করা হয়। পরে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
বিশেষ কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিট প্রধান এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
অনুষ্ঠানে খুলনা জেলা পুলিশ ভার্চুয়ালি অংশগ্রহণ করে। খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (চট্টগ্রাম দক্ষিণ) (অপারেশনস্) জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা–এর নেতৃত্বে জেলার পুলিশ সদস্যরা বিশেষ কল্যাণ সভায় যুক্ত হন।
পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনবান্ধব পুলিশিং জোরদারের বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন বক্তারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com