সোহাগ মিয়া,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ পুকুরে ডুবে হামিম (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত হামিম কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র এবং স্থানীয় হুমায়ুনের ছেলে।
জানা যায়, দুপুরে বন্ধুদের সঙ্গে ওই পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় হামিম। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসেও একই পুকুরে ডুবে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com