মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের গজারিয়ায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি চুরি হওয়া সিএনজি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৫ মে) ভোর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সারাদিন সোহাগ গাজী এলাকা সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে আল আমিন (৩৬), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল (৩১) এবং একই উপজেলার পোড়াচক বাউশিয়া (ডোহলবাড়ি) এলাকার বাচ্চু মিয়ার ছেলে রুহুল আমিন (৩৮)।
প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে চুরি হওয়া সিএনজি সংগ্রহ করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। অভিযানে একটি চুরি হওয়া সিএনজি উদ্ধার করা হয়েছে।
আরও জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com