আরফান আলী, শেরপুর: শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আয়োজিত “সাহিত্য অলিম্পিয়াড–২০২৬” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুর সরকারি মহিলা কলেজে সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মে) কলেজ অডিটোরিয়ামের এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আব্দুল বাছেত, উপাধ্যক্ষ, শেরপুর সরকারি মহিলা কলেজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক জাসিরুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে এবং শেরপুরের জনপ্রিয় আইসিটি শিক্ষক সঞ্জয় বনিক-এর সঞ্চালনায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) রাফিয়াদ ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক (ভারপ্রাপ্ত) মুবতাসিমুর রহমান সাদিক, দপ্তর সম্পাদক নুরুল আমিন, সাহিত্য সম্পাদক সামিউল হক জামিল এবং নির্বাহী সদস্য মায়া, নুসরাত, আদিত্যসহ অন্যান্যরা।
পুরস্কার বিতরণের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য এবং সাহিত্য সম্পাদক সামিউল হক জামিলের মনোমুগ্ধকর আবৃত্তি পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। সব মিলিয়ে সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com