ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আশুগঞ্জ নির্মানাধীন সড়কে ভারী বৃষ্টিপাতের কারনের ক্ষতিগ্রস্থ সড়কের একাধিক অংশ পরিদর্শন করেছেন এমপি এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় নবীনগর উপজেলা ও সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারি সহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবার (২রা মে) সকালে সরেজমিনে গিয়ে তিনি নবীনগর টু আশুগঞ্জ সড়কের ক্ষতিগ্রস্থ অংশসহ সার্বিক কাজের খবরাখবর নিয়ে দ্রুত কাজ করতে পরামর্শ ও নির্দেশ দেন।
সাংবাদিকদের এমপি এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, নবীনগর টু আশুগঞ্জ সড়কটির কাজ দ্রুত করাসহ ভারী বৃষ্টির কারনে যে ক্ষতি হয়েছে তা দেখতে সরেজমিনে এসেছি। এই রাস্তাটি নির্মান খুব দ্রুত শেষ হবে বলে আমরা আশা করছি। এই রাস্তাটি নির্মান শেষ হয়ে গেলে আমাদের নবীনগরসহ কুমিল্লা-চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের মানুষ দ্রুত ভৈরব হয়ে দেশের উত্তরবঙ্গ, সিলেট, ঢাকায় দ্রুত যাতায়াত করতে পারবেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com