দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গত ১৫ মার্চের পর থেকে এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত সারা দেশে হামে নিশ্চিতভাবে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে সন্দেহভাজন হামজনিত কারণে আরও ২৩৫ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। আক্রান্তের সংখ্যাও প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
সরকারি তথ্য মতে, গত দেড় মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৮ জন। একই সময়ে সারা দেশে সন্দেহভাজন হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩২৫ জনে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com