আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরে মাদকবিরোধী অভিযানে ১৪ বোতল উইন কোরেক্স সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১ মে) বিকালে আড়ংঘাটা থানার শানতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় বাইপাস থেকে শলুয়া বাজারগামী সড়কের শানতলা মোড়ে মহিন মোড়লের ওয়ার্কশপের সামনে থেকে কৃষ্ণপদ মন্ডল ওরফে রিপন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক কৃষ্ণপদ মন্ডল সাতক্ষীরা জেলার তালা থানার বাতুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১৪ বোতল উইন কোরেক্স সিরাপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আড়ংঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কেএমপি হেডকোয়ার্টারের মিডিয়া সেল এর এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com