আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ৩০ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বিমল সাহা।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামিম আহমেদ। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বশির হোসেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিলন।
এছাড়া নির্বাহী সদস্যরা হলেন, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, সাব-এডিটর মো. আনিস উদ্দিন, খবরের কাগজের ব্যুরো প্রধান মাকসুদুর রহমান মাকসুদ, পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সোহেল মাহমুদ, দৈনিক প্রবর্তনের জিয়াউস সাদাত ও মহেন্দ্রনাথ সেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com