আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, বন্দর ও শিল্পনগরী খুলনায় বিভিন্ন জেলার বিপুল জনগোষ্ঠীর বসবাস, যার বড় অংশ নিম্নআয়ের। নগরীর সমস্যার স্থায়ী সমাধানে সরকারি-বেসরকারি সংস্থার কার্যক্রমে সমন্বয় জরুরি।
ওয়ার্ল্ড ভিশনের খুলনা শহর এরিয়া প্রোগ্রাম ও উইমেন ইকোনোমিক এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় আয়োজিত সভায় বক্তারা শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা, টিকাদান কার্যক্রম জোরদার, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানির ব্যবস্থা এবং প্রতিবন্ধী ও বয়োবৃদ্ধদের সহায়তায় উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান। সভায় কেসিসি ও ওয়ার্ল্ড ভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com