সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি শামীমা আফরোজ মার্লিজ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবণী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ কমিটির সদস্য এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কটিয়াদী উপজেলায় গরু চুরি রোধ, বাজার মনিটরিং, বাজার ঘাটে ব্যবসায়ীদের নিরাপত্তা, অপরাধ দমন, ছিনতাই, মাদক ব্যবসা, কিশোর গ্যাং এবং চুরি-ডাকাতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com