এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইলে জাঁকজমকপূর্ণ ভাবে দৈনিক দেশ রূপান্তরের ৭তম বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে (২৯ এপ্রিল) বুধবার দুপুর একটায় উপজেলা কৃষি সম্প্রসারণ হল রুমে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন দেশ রূপান্তর পত্রিকার নান্দাইল প্রতিনিধি মোঃ আবু হানিফ সরকার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহামুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ জান্নাতুন নাহার মুক্তা (বাকৃবি),সহকারী প্রফেসর নূর আলম সরকার (বাকৃবি),নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক পিন্টু সাহা , বক্তব্য রাখেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, সাংবাদিক সভাপতি এবি ছিদ্দিক খসরু, সাংবাদিক হান্নান আল আজাদ, কলামিস্ট সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রফিক মড়ল, সাংবাদিক ফরিদ মিয়া,সাংবাদিক রমজান আলী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণরত অর্ধশতাধিক শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com